লিটারে ১৫ টাকা বাড়ছে ভোজ্যতেলের দাম - Shera TV লিটারে ১৫ টাকা বাড়ছে ভোজ্যতেলের দাম - Shera TV

লিটারে ১৫ টাকা বাড়ছে ভোজ্যতেলের দাম

অনলাইন ডেস্ক:

দেশীয় বাজারে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম দাবি করে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য তাদের। এর আগে চলতি মাসের শুরুতেই রোজার মধ্যে একদফা দাম বাড়িয়ে প্রতি লিটার ১৪১ টাকা করে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর মাঝেই নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তারা, যা চলতি সপ্তাহেই কার্যকর হতে পারে।

দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ.এইচ.এম. সফিকুজ্জামান। তিনি জানান শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে।

সচিব বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়তি। ওরা (আমদানিকারক) রমজানেই লিটার প্রতি ৫ টাকা দাম বাড়াতে চেয়েছিল। আমরা ঈদ ও করোনার কথা বিবেচনা করে তখন ২ টাকা বাড়িয়েছি। এখন আবার নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা বিষয়টি বিশ্লেষণ করে দেখছি। বৃহস্পতিবার মন্ত্রী মহোদয় (বাণিজ্যমন্ত্রী) ব্যবসায়ীদের ডেকেছেন। সেখানে একটি সিদ্ধান্ত হবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360