প্রার্থনা করি আজীবন চির যুবতী থাকো - Shera TV প্রার্থনা করি আজীবন চির যুবতী থাকো - Shera TV

প্রার্থনা করি আজীবন চির যুবতী থাকো

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। মঙ্গলবার (২৫ মে) ৩৭ বছরে পা দিলেন এই অভিনেত্রী। করোনার কারণে বিশেষ দিনটি বর সৃজিত মুখার্জির সঙ্গে কাটাতে পারছেন না। কাঁটাতারের বেড়া তাদের আলাদা করে দিয়েছে। কিন্তু দূরে থেকেও স্ত্রীর জন্য চির যৌবন কামনা করেছেন তিনি।

সৃজিত তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মিথিলা মুঠোফোন হাতে ধরে আছেন। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে আলাদা তিনটি জায়গা থেকে ভিডিও কলে যুক্ত হয়েছেন মিথিলা, সৃজিত ও আইরা। আর ক‌্যাপশনে সৃজিত লিখেছেন—‘শুভ জন্মদিন রাফিথ রশিদ। প্রার্থনা করি আজীবন চির যুবতী থাকো।’

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন মিথিলা-সৃজিত। বিয়ের পর গত বছর ছিল মিথিলার প্রথম জন্মদিন। কিন্তু করোনার কারণে দুজন দুই দেশে ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ১৫ আগস্ট কলকাতায় যান মিথিলা। চলতি বছরের শুরুর দিকে ঢাকায় ফিরেন এই অভিনেত্রী।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360