আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট - Shera TV আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট - Shera TV

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ বিরতির পর কাল থেকে আবারো মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। প্রথম দিনে তিন ভেন্যুতে হবে মোট ৬টা ম্যাচ। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে এবারের আসর। দিনের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল নয়টায় এবং পরের তিন ম্যাচ দুপুর দেড়টা থেকে।

মিরপুরে দিনের প্রথম ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। একই মাঠে দুপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিকেএসপির ৩ নম্বর ভেন্যুতে সকালে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব নামবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। বিকালে একই মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির ৪ নম্বর ভেন্যুতে সবকালে প্রাইম দোলেম্বার খেলবে ব্রাদার্সের বিপক্ষে। বিকালে শাইনপুকুরের প্রতিপক্ষ সাকিবের মোহামেডান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360