বিমান দূর্ঘটনায় সস্ত্রীক নিহত টারজানের অভিনেতা জো লারা - Shera TV বিমান দূর্ঘটনায় সস্ত্রীক নিহত টারজানের অভিনেতা জো লারা - Shera TV

বিমান দূর্ঘটনায় সস্ত্রীক নিহত টারজানের অভিনেতা জো লারা

অনলাইন ডেস্ক:
সারা বিশ্বে জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা টারজানের অভিনেতা জো লারা (৫৮) এবং তার স্ত্রী গোয়েন লারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় তারা দুজনসহ মোট ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল আরসিএফআরের কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স বলেন, উদ্ধার অভিযানে মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছি। সাতজনের কেউ বেঁচে নেই। আধা কিলোমিটার ব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল, সোমবার সকালে উদ্ধার অভিযান শেষ হয়।

উল্লেখ্য, জো লারা টারজান সিনেমা ও ধারাবাহিকে কাজ করেই বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360