রিয়াল মাদ্রিদের কোচ হলেন কার্লো আনচেলত্তি - Shera TV রিয়াল মাদ্রিদের কোচ হলেন কার্লো আনচেলত্তি - Shera TV

রিয়াল মাদ্রিদের কোচ হলেন কার্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক:

অবশেষে গুঞ্জনই সত্যি হল। তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের কোচ হলেন কার্লো আনচেলত্তি।

জিনেদিন জিদানের স্থলাভিষিক্ত হবেন এভারটনের সাবেক এই কোচ। জিনেদিন জিদানের সরে যাওয়ার পর মঙ্গলবার রাতেই আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে তার নাম ঘোষণা করে রিয়াল কর্মকর্তারা।

ছয় বছর আগে যখন রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন, তখন লা লিগা চ্যাম্পিয়ন হতে না পারার আফসোসটা রয়েই গিয়েছিল আনচেলত্তির। এবার সেই আফসোস মেটাতেই রিয়াল মাদ্রিদে আবারও ফেরানো হলো তাকে। রিয়াল ছাড়ার পর বায়ার্ন মিউনিখ, নাপোলি ও সবশেষ এভারটনের কোচ ছিলেন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360