তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে ৯ টিকটকার আটক - Shera TV তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে ৯ টিকটকার আটক - Shera TV

তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে ৯ টিকটকার আটক

স্টাফ রিপোর্টার:

টিকটিক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে ৯ জনকে আটক করেছে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহী নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন মেয়ে রয়েছে, যাদেরকে প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়া হতো।

বুধবার (২ জুন) দুপুরে, পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, টিকটকাররা দরিদ্র পরিবারের মেয়েদের প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়ে আসক্ত করছে। টিকটকারদের শক্তিশালী গ্রুপ রয়েছে যারা প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে দেশের বাইরেও মেয়েদের পাঠানোর চেষ্টা করছে। আটককৃত মেয়েদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তুুনুু।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360