প্রেমের টানে আমেরিকা ছেড়ে বাংলাদেশে তরুনী - Shera TV প্রেমের টানে আমেরিকা ছেড়ে বাংলাদেশে তরুনী - Shera TV

প্রেমের টানে আমেরিকা ছেড়ে বাংলাদেশে তরুনী

অনলাইন ডেস্ক:

আমেরিকা প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর বান্ধবীকে বিয়ে করলেন বড় ভাই। এই নববধূ আমেরিকার নাগরিক। শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়। প্রেমের টানে সুদূর আমেরিকা ছেড়ে কৃষ্ণাঙ্গ এই নারী বাংলাদেশে ছুটে আসেন। পরে নিজের বান্ধবীর বরের বড় ভাইকে বিয়ে করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেনের ছোট ভাই আবু জাফর মধ্যপ্রাচ্যের দুবাই থাকেন। তার সঙ্গে সেখানে চাকরি করতেন আমেরিকার নাগরিক ফাতেমা মোহাম্মদ মুসা। তারা দুজন পরিণয়ে আবদ্ধ হলে পাড়ি জমান আমেরিকায়। সেখানে ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমার বান্ধবী ছিলেন জেনস্ জিইনাবচনস। পরে তার সঙ্গে সখ্যতা গড়ে উঠে শাহাদাত হোসেনের।

বিয়ে সম্পন্ন হওয়ার পর বর শাহাদাত হোসেন ও নববধূ জোনস্ জিইনাবচন প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ভালোবাসা বেশ কয়েক বছরের। তবে কিভাবে কখন কোথায় হলো। সেই গল্প আজ নয়, পরে একসময় জানাব। সবশেষে আগামী দিনগুলো যেন সুখের হয় তার জন্য তারা দোয়া প্রার্থনা করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360