১৩ জুন পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ - Shera TV ১৩ জুন পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ - Shera TV

১৩ জুন পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আবারো বাড়িয়ে ১৩ই জুন পর্যন্ত করেছে সরকার। পরিস্থিতি বিবেচনায় ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সতর্কতার অংশ হিসেবে এই বিধিনিষেধ বাড়ানো হলো। এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই বিধি নিষেধ বাড়ানো হচ্ছে। সংক্রমণের হার ৫ শতাংশে না পৌঁছানো পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান শর্তাবলি বহাল রেখে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ই এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল।

পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত দেয়া হয়েছিলো, যা এখন আবার বাড়ল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360