ফেসবুক বিড়ম্বনায় সানাই - Shera TV ফেসবুক বিড়ম্বনায় সানাই - Shera TV

ফেসবুক বিড়ম্বনায় সানাই

অনলাইন ডেস্ক:

সোশ্যাল মিডিয়াতে সরব থাকতে পছন্দ করেন স্তনের আকার বৃদ্ধি করে তুমুল আলোচিত ও সমালোচিত হওয়া অভিনেত্রী সানাই মাহবুব। সেখানে নিজের খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে বহুবার তিনি বিতর্কিত হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় সানাইকে চেনেন না, এমন মানুষ খুব কমই আছে।

কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে, সেই সানাইয়ের এখন কোনো ফেসবুকে কোনো আইডি নেই। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি নিয়ে তিনি মহা বিড়ম্বনায় পড়েছেন। সেখানে নতুন করে তিনি কোনো আইডি খুলতে পারছেন না। অর্থ ফেসবুকে তার নামেই অসংখ্য ভুয়া আইডি।

সানাই বলেন, ‘এ পর্যন্ত আমি বেশ কয়েকটি ফেসবুক আইডি হারিয়েছি। এখন নতুন করে আমার নামে আর আইডি খুলতে পারছি না। কারণ, আমার নামে নতুন করে কোনো আইডি নিচ্ছে না ফেসবুক। এদিকে অসংখ্য ফেক আইডি আছে আমার নামে। এসব নিয়ে খুব যন্ত্রণায় আছি।’

সানাই জানান, তিনি বর্তমানে গ্রামের বাড়ি রংপুরে অবস্থান করছেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ নবম সেমিস্টারে পড়ছেন তিনি। সানাই জানান, ঈদের পর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের চাপ বেড়েছে। দিনের অধিকাংশ সময় ক্লাস ও পড়া নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360