ক্যারাম বোর্ডে মিলল ফুটফুটে নবজাতক - Shera TV ক্যারাম বোর্ডে মিলল ফুটফুটে নবজাতক - Shera TV

ক্যারাম বোর্ডে মিলল ফুটফুটে নবজাতক

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটে রাতের অন্ধকারে চায়ের দোকানের পেছনে থাকা ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক ফুটফুটে কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ এ কল পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ সোমবার (৭ জুন) ভোর রাতে বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে। নবজাতকটি পুলিশের তত্ত্বাবধায়নে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে এখন সম্পূর্ণ সুস্থ। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ স্বাহ্য বিভাগের কর্মকর্তারা সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে নবজাতকটির খোঁজখবর নেন।

এদিকে, নবজাতককে দত্তক নিতে বাগেরহাট শিশু কল্যাণ বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক দম্পতি। স্থানীয়রা জানান, গভীর রাতে কান্নার শব্দ টের সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা বেগম উদ্ধার করে। পরে তারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। পুলিশ নবজাতকটিতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নবজাতকটিতে উদ্ধারকারী লিজা বেগম বলেন, রাত ৩টার দিকে কান্নার আওয়াজ পেয়ে তিনি প্রথম মনে করেছিলেন এটা কোন পাখির ডাক। পরে ওই স্থানে গিয়ে বাচ্চাটিকে দেখতে পেয়ে তাকে ঘরে নিয়ে আসেন। এরপর তাকে পরিস্কার করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়েছিলো।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360