এই সরকারকে সরাতে পারলে গণতন্ত্র ফিরে আসবে - Shera TV এই সরকারকে সরাতে পারলে গণতন্ত্র ফিরে আসবে - Shera TV

এই সরকারকে সরাতে পারলে গণতন্ত্র ফিরে আসবে

স্টাফ রিপোর্টার:

আমরা যদি এই সরকারকে সরাতে পারি তাহলে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্র হরণকারী এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, সরকারকে সরাতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব, গণতন্ত্রের জন্য দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে আরেকটা যুদ্ধ করতে হবে। তিনি বলেন, আমাদের সমস্যা একটা- তা হচ্ছে দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র হরণ করেছে এই সরকার। গণতন্ত্র ফেরাতে হলে এই সরকারকে সরাতে হবে।
সংগঠনের আহ্বায়ক রমিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360