সাইবার হামলায় ডাউন হয়েছিল আন্তার্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট! - Shera TV সাইবার হামলায় ডাউন হয়েছিল আন্তার্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট! - Shera TV

সাইবার হামলায় ডাউন হয়েছিল আন্তার্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট!

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে মঙ্গলবার (০৮ জুন) সোশ্যাল মিডিয়া, সরকারি এবং নিউজ ওয়েবসাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এতে করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি, দ্য গার্ডিয়ান ও ব্লুমবার্গ নিউজের ওয়েবসাইট ডাউন হয়ে গেছে।

খবরে বলা হয়েছে, সিএনএন ও ফ্রান্সের লে মন্ডে’র ওয়েবসাইটে ত্রুটি দেখাচ্ছে। বিঘ্নের মুখে পড়েছে আল-জাজিরাও। নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট কিছু সময় বন্ধ ছিল। তবে এখন তাতে প্রবেশ করা যাচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ কাজ করছে না। আরও ব্রিটিশ সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্রাউজারে লোড হচ্ছে না। এমনকি ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

তাৎক্ষণিক এসব ওয়েবসাইটে কেন প্রবেশ করা যাচ্ছে না তা সম্পর্কে জানা যায়নি। পৃথকভাবে আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনেও প্রবেশ করা যাচ্ছে না। এই বিষয়ে অ্যামাজন কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360