হজে যেতে পারবেন বাংলাদেশিরা! - Shera TV হজে যেতে পারবেন বাংলাদেশিরা! - Shera TV

হজে যেতে পারবেন বাংলাদেশিরা!

স্টাফ রিপোর্টার:

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন,করোনা ভাইরাসের মধ্যে চলমান পরিস্থিতিতে এবারও বাংলাদেশিরা হজে যেতে পারবেনা- এমন কোনও নির্দেশনা এখন পর্যন্ত নেই। বুধবার (০৯ জুন) মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের কাছ থেকে চিঠি পেলে কম সংখ্যক করে হলেও কিছু লোক হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছি। তবে, চিঠি পেলেই বিস্তারিত জানানো হবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360