রবিবার আসছে চীনের উপহার ৬ লাখ ডোজ করোনা ভ্যাকসিন - Shera TV রবিবার আসছে চীনের উপহার ৬ লাখ ডোজ করোনা ভ্যাকসিন - Shera TV

রবিবার আসছে চীনের উপহার ৬ লাখ ডোজ করোনা ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার:

চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা আগামী রবিবার ঢাকায় আসছে। ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সকালে তার ফেসবুক পেজে এই তথ্য জানান। হুয়ালং ইয়ান লিখেছেন, চীনের উপহারের ছয় লাখ টিকা এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে।

বাংলাদেশের জন্য নির্ধারিত চীনের সিনোফার্মের তৈরি ছয় লাখ টিকার চালানটি ১৩ই জুন ঢাকায় আসবে বলে জানান হুয়ালং ইয়ান। এরআগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেন, চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে দুটি সি-ওয়ান থ্রি জিরো বিমান পাঠানো হচ্ছে। চীন গত ১২ই মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360