আমার বিশ্বাস, আমি সঠিক বিচার পাব - পরীমনি - Shera TV আমার বিশ্বাস, আমি সঠিক বিচার পাব - পরীমনি - Shera TV

আমার বিশ্বাস, আমি সঠিক বিচার পাব – পরীমনি

স্টাফ রিপোর্টার:
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বলেছেন, মামলার পর পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের কাজ শুরু করেছে। তিনি বলেন, আমার বিশ্বাস, আমি সঠিক বিচার পাব।

মঙ্গলবার (১৫ জুন) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমি এখন অনেকটাই ভালো।

আমার সঙ্গে যখন এরকম একটা অন্যায় হয় তখন আমি সর্বপ্রথম শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েছিলাম। তারা আমার পাশে থাকে নি। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী তারা সার্বক্ষণিক পাহারায় রেখেছেন। আমার মামলা করার মুহূর্তের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে। আসলেই পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। এত দ্রুত তারা ব্যবস্থা নিয়েছে, এরজন্য তাদেরকে ধন্যবাদ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360