নাশকতা মামলায় জামিন পেলেন নিপুন রায় - Shera TV নাশকতা মামলায় জামিন পেলেন নিপুন রায় - Shera TV

নাশকতা মামলায় জামিন পেলেন নিপুন রায়

স্টাফ রিপোর্টার:

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দুটি থানায় করা পৃথক মামলায় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360