ডিবি কার্যালয়ে নেয়া হল নিখোঁজ বক্তা ত্ব-হাকে - Shera TV ডিবি কার্যালয়ে নেয়া হল নিখোঁজ বক্তা ত্ব-হাকে - Shera TV

ডিবি কার্যালয়ে নেয়া হল নিখোঁজ বক্তা ত্ব-হাকে

স্টাফ রিপোর্টার:

নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তার রংপুরের বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীরর কলেজ রোডের চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় তাকে পাওয়া যায়। এরপর পুলিশ তাকে শহরের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন যুগান্তরকে জানিয়েছেন, ত্ব-হা রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360