করোনা আক্রান্ত হয়ে অ্যাথলেট মিলখা সিং এর মৃত্যু - Shera TV করোনা আক্রান্ত হয়ে অ্যাথলেট মিলখা সিং এর মৃত্যু - Shera TV

করোনা আক্রান্ত হয়ে অ্যাথলেট মিলখা সিং এর মৃত্যু

অনলাইন ডেস্ক:

ভারতের কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে চণ্ডীগড়ের একটি হাসপাতালের কোভিড ইনসেনটিভ কেয়ার ইউনিটে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, গত মাসেই করোনাভাইরাসে আক্রান্ত হন ফ্লাইং শিখ মিলখা। পরে তার স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হন। প্রায় তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করার পর মারা যান মিলখা সিংয়ের স্ত্রী। এর সপ্তাহের মধ্যেই মারা যান কিংবদন্তি অ্যাথলিটের।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360