গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে, যা গেল ৫২ দিন পর সর্বোচ্চ।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে। এর আগে, গেল ২৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশের ৫২৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৪১ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশের মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। রবিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গেল ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। আর দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় ২ হাজার ৫০৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৯০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে ৯ হাজার ৭১২ জন পুরুষ এবং ৩ হাজার ৮৩৬ জন নারী।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360