বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান - Shera TV বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান - Shera TV

বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান

স্টাফ রিপোর্টার:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে চালানো হচ্ছে। শুধু সামনের চাকায় ব্রেক, পেছনের চাকায় কোনো ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। ব্রেক করলেই যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এমন দুর্ঘটনা অহরহ ঘটছে। ব্যস্ততম মহাসড়কেও এমন রিকশা-ভ্যান চলাচল করছে। তাই সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স সভায় এ সিদ্ধান্ত হয়। এ সম্পর্কিত আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সারাদেশে পাঠানো হবে। এ বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360