অলিম্পিক গেমসে অংশ নেবে বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী - Shera TV অলিম্পিক গেমসে অংশ নেবে বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী - Shera TV

অলিম্পিক গেমসে অংশ নেবে বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী

স্টাফ রিপোর্টার:

জুলাই মাসে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী। সোমবার আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এ গ্রীষ্মকালীন অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। দুই বছর আগে ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক নিশ্চিত করেন আর্চার রোমান সানা। এবার ফ্রান্সে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ স্টেজ থ্রি খেলে অলিম্পিক নিশ্চিত করেন দিয়া সিদ্দিকী।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360