কারাগারে পাঠান হল হেফাজত নেতা আজহারুলকে - Shera TV কারাগারে পাঠান হল হেফাজত নেতা আজহারুলকে - Shera TV

কারাগারে পাঠান হল হেফাজত নেতা আজহারুলকে

স্টাফ রিপোর্টার:

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে আজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতেই ইসলামের বিক্ষোভকেন্দ্রীক সংঘর্ষের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আজাহারকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ১৫ই জুন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360