৩ কেজি গাঁজাসহ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার - Shera TV ৩ কেজি গাঁজাসহ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার - Shera TV

৩ কেজি গাঁজাসহ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্না (২২) গাঁজা’সহ বিজিবি’র হাতে আটক হয়েছে। বুধবার (২৩ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের বিষ্ণপুর (বিওপি) ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়।

আসিফ মান্না সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামের ফারুক চৌধুরীর ছেলে। তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। তাঁরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি উপজেলা নেতৃবৃন্দ জানিয়েছে। তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360