দুটি মসজিদের মিনার ভেঙে দিল উগ্রপন্থীরা - Shera TV দুটি মসজিদের মিনার ভেঙে দিল উগ্রপন্থীরা - Shera TV

দুটি মসজিদের মিনার ভেঙে দিল উগ্রপন্থীরা

অনলাইন ডেস্ক:

অজ্ঞাত উগ্রপন্থী ব্যক্তিরা ভারতের উত্তর প্রদেশে মসজিদের দু’টি মিনার ভেঙেছে। এ ঘটনা ঘটে উত্তর প্রদেশের মথুরা জেলার ছাট্টা গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ওই মিনারগুলোকে মেরামত করেছে, যাতে করে এলাকায় শান্তি বজায় থাকে।

মাথুরা এলাকার পুলিশ সুপার শিরিশ চন্দ্র বলেন, ‘মসজিদের মিনার ভাঙার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায় এবং এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। গ্রাম প্রধানের কাছ থেকে অভিযোগ পাবার পর এ ঘটনায় ছাট্টা এলাকার পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে ভারতে মুসলিমবিরোধী কর্মকাণ্ড উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান জানিয়েছে, মার্কিন সরকার ভারতে এ মুসলিম বিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের বেশ কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির ধর্মীয় স্বাধীনতা রক্ষায়।
সূত্র : মুসলিম মিরর

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360