অল্পের জন্য বেঁচে গেল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা - Shera TV অল্পের জন্য বেঁচে গেল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা - Shera TV

অল্পের জন্য বেঁচে গেল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা

কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ওমানে যাওয়ার সময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। এক ঘণ্টা আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বহনকারী বিমানটি আবার জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

জানা গেছে, গতকাল রবিবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০০২১) ওমানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশের জাতীয় ফুটবলাররা। বিমান বন্দর ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পরই যান্ত্রিক ক্রুটির কারণে আবারো শাহজালালে জরুরি অবতরণ করতে বাধ্য হয় তাদের বহনকারী বিমানটি। পরে ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সকালে ভিন্ন আরেক ফ্লাইটে তাদের ওমানে যাওয়ার কথা রয়েছে। তবে দলের কেউই এখনও জানেন না, তারা কোন ফ্লাইটে উড়াল দেবেন।

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত গণমাধ্যমকে জানান, ‘গতকাল (রোববার) আমাদের ফ্লাইটের সময় ছিলো সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২ ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টার দিকে ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর ধুপ করে শব্দ হয়ে, বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়।

Developed BY: Shera Digital 360