জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন - Shera TV জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন - Shera TV

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

স্পোর্টস ডেস্ক:

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। রবিবার মধ্যরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। সোমবার ভোরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিনে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে তাকে। সাথে অন্যান্য ওষুধও চলছে। হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলেও এখনও রিপোর্ট আসেনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360