জামিন পেলেন পরীমনির দায়ের করা মামলার দুই আসামী নাসির-অমি - Shera TV জামিন পেলেন পরীমনির দায়ের করা মামলার দুই আসামী নাসির-অমি - Shera TV

জামিন পেলেন পরীমনির দায়ের করা মামলার দুই আসামী নাসির-অমি

স্টাফ রিপোর্টার:

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে, তাদের পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।

একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে এ দুই আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক মো. কামাল হোসেন এই দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৩শে জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান, নাসির ও অমির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360