কন্যা সন্তানের মা হলেন নাবিলা - Shera TV কন্যা সন্তানের মা হলেন নাবিলা - Shera TV

কন্যা সন্তানের মা হলেন নাবিলা

বিনোদন ডেস্ক:

প্রথম সন্তানকে স্বাগত জানালেন উপস্থাপিকা-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জানিয়েছেন মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

নাবিলার দাদা বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। সেখানেই স্বামী জোবায়দুল হক রিমের সঙ্গে সম্পর্কে জড়ান নাবিলা। তারা ২০১৮ সালে বিয়ের করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360