গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশের এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে। এর আগে, গতকাল ১লা জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩০ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৮ হাজার ৮২২ জন। শুক্রবার (২রা জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360