৯ জুলাই নিউইয়র্ক মাতাবেন কনকচাঁপা - Shera TV ৯ জুলাই নিউইয়র্ক মাতাবেন কনকচাঁপা - Shera TV

৯ জুলাই নিউইয়র্ক মাতাবেন কনকচাঁপা

বিনোদন ডেস্ক:
কিছুদিন আগেই আমেরিকা গিয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী কনকচাঁপা। এবার ৯ই জুলাই সেখানে শো টাইম মিউজিকের আয়োজনে একটি একক সংগীতানুষ্ঠানে গাইবেন এ শিল্পী। কুইন্সের লাদুরাদিয়া মেরিয়টে রাত ৮টায় অনুষ্ঠিত হবে এ সংগীত সন্ধ্যা। কনকচাঁপা বলেন, অনেকদিন করোনার কারণে এখানে আসা হয়নি। নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখানে কুইন্সে শো টাইম মিউজিকের আয়োজনে ৯ই জুলাই আমার একক সংগীত সন্ধ্যা রয়েছে। আশা করছি খুব উপভোগ করবেন সবাই। এখানকার শ্রোতাদের গান শোনাতেও আমি উদগ্রীব হয়ে আছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360