এবার মেসিকে নিয়ে গান গাইলেন হিরো আলম - Shera TV এবার মেসিকে নিয়ে গান গাইলেন হিরো আলম - Shera TV

এবার মেসিকে নিয়ে গান গাইলেন হিরো আলম

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

থামানো যাচ্ছে না হিরো আলমকে, সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন তিনি। অনেকটাই যেন ‘ড্যাম কেয়ার’ ভাব তার মাঝে। মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না।  এবার গান গাইলেন আর্জেন্টিনার ডিফেন্ডার মেসিকে নিয়ে। গানের শিরোনাম ‘উই লাভ মেসি’। এর কথা লিখেছেন ও সুর করেছেন আকাশ নিবির। সংগীতে ছিলেন বিপি।

আজ বুধবার গানটি বন্ধন টিভি নামের ইউটিউব চ্যানেল ও তাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ফেসবুকে ইতিমধ্যেই গানটির ভিডিও কয়েক ঘণ্টায় দেখা হয়েছে ৩ লাখের বেশিবার।

মেসিকে নিয়ে গান গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করি। গানটি গাওয়ার আগে আমাকে অনেকেই বলেছিল আর্জেন্টিনা জিতবে না। তবুও তো আমার প্রিয় দল জিতে গেল। আর্জেন্টিনা ফাইনালে কাপ নিলে এই মেসি’র গান দর্শক শ্রোতারা ইংলিশ ভার্ষণও শুনতে পারবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360