গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৮৫ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৮৫ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৮৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৮৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ১৮৯ জন। এ ছাড়া একই সময়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭৭২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

আজ শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার করোনায় ২১২ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হন ১১ হাজার ৩২৪ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360