কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন খালেদা জিয়া, করলেন আবেদন - Shera TV কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন খালেদা জিয়া, করলেন আবেদন - Shera TV

কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন খালেদা জিয়া, করলেন আবেদন

( ফাইল ছবি )

ডেস্ক রিপোর্টার:

করোনার (কোভিড-১৯) টিকা নিতে নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া গত ৮ জুলাই নিবন্ধন করেন। তবে টিকা নেওয়ার তারিখ এখনো পাননি। তিনি শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন।’
গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

তিনি এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন খালেদা জিয়া।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360