চলমান কঠোর লকডাউনের ১৩তম দিনে ঢাকায় ৫৫২ জনকে গ্রেফতার - Shera TV চলমান কঠোর লকডাউনের ১৩তম দিনে ঢাকায় ৫৫২ জনকে গ্রেফতার - Shera TV

চলমান কঠোর লকডাউনের ১৩তম দিনে ঢাকায় ৫৫২ জনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চলমান কঠোর লকডাউনের ১৩তম দিনে সরকারের বিধিনিষেধ না মানায় ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১৯ জনকে জরিমানা করেছেন ২লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানিয়েছে, চলমান লকডাউনের মধ্যে মঙ্গলবার বিধিনিষেধ লঙ্ঘন করা এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করা হয়। বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে আসায় ১১৯ জনকে জরিমানা করা হয় ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

পাশাপাশি সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ এ সময় ৬৯৬টি গাড়িকে ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360