আজকের রাশিফল: জেনে নিন কেমন যাবে আজকের দিনটি - Shera TV আজকের রাশিফল: জেনে নিন কেমন যাবে আজকের দিনটি - Shera TV

আজকের রাশিফল: জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

লাইফস্টাইল ডেস্ক:

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরিবর্তনশীল গ্রহ চন্দ্র, বুদ্ধির দেবতা বুধ ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত বর্জনের সঙ্গে সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হতে হবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ শুভ।
মেষ [২২ মার্চ-২০ এপ্রিল]

চতুর্দিক থেকে নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ প্রশস্ত হবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। দীর্ঘদিনের ধারকর্জ ও ঋণের বোঝা নামবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা ব্যর্থ হবে, প্রেম-বন্ধুত্ব শুভ।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রবরব করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিবাহযোগ্যরা বিবাহের পূর্বপ্রস্তুতি নিতে পারেন, সপরিবারে কাছেপিঠে ভ্রমণ করার সম্ভাবনা অমূলক নয়।

মিথুন [২১ মে-২০ জুন]

সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, মালিক-ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। প্রেম ও রোমান্স বিনোদন ভ্রমণ শুভ।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল ও দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারসামগ্রীও প্রাপ্ত হবেন।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দুর্যোগের মেঘ কাটবেই কাটবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন-সাধ পূরণের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্র্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিত্যব্যয়ী হওয়া শ্রেয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হবে। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন দূর থেকে মজা দেখবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জনীয়।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। চতুর্দিকে চোখ কান খোলা রাখা শ্রেয় হবে। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে। প্রেমীযুগলের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় তেমনি উপহারও পাবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলবে। শ্রমিক ও কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার প্ল্যান প্রোগ্রাম নস্যাৎ করবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ আসবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। ব্যবসা- বাণিজ্যে মজুদমালের দাম বাড়বে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্বভার বর্তাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করা শ্রেয় হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360