জাপা চেয়ারম্যান হতে চান না রওশন এরশাদ - Shera TV জাপা চেয়ারম্যান হতে চান না রওশন এরশাদ - Shera TV

জাপা চেয়ারম্যান হতে চান না রওশন এরশাদ

স্টাফ রিপোর্টার:

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন। আজ বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও তিনি মনে করেন সেই সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে তার সাফল্য কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নই।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360