সন্ধ্যায় মিলবে বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল - Shera TV সন্ধ্যায় মিলবে বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল - Shera TV

সন্ধ্যায় মিলবে বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল

স্টাফ রিপোর্টার:

প্রায় ৫২ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যার পর এসএমএসের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মোবাইল ফোনে চলে যাবে ফল। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ’র ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও এতোদিন আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক এখন ৫১ হাজার ৭৩১টি পদে নিয়োগ দেয়া হবে। বাকি শূন্য পদগুলোতে নিয়োগ পাবেন রিটকারীরা। এর আগে ফল প্রকাশের দাবিতে দফায় দফায় আন্দোলন করেন আবেদনকারী প্রার্থীরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360