আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ দিবস আজ - Shera TV আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ দিবস আজ - Shera TV

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ দিবস আজ

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ দিবস আজ। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেওয়া হয়। গ্রেফতারের পর তাকে পুলিশের একটি জিপে করে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তৎকালীন ভীতসন্ত্রস্ত পরিস্থিতির মুখেও দলের নিবেদিত কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। আদালত প্রাঙ্গণে প্রিয় নেত্রীকে একনজর দেখতে সমবেত হন হাজারো কর্মী-সমর্থক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360