কদর্য আক্রমণের মুখে নুসরাত - Shera TV কদর্য আক্রমণের মুখে নুসরাত - Shera TV

কদর্য আক্রমণের মুখে নুসরাত

বিনোদন ডেস্ক:
নতুন ইনস্টাগ্রাম পোস্টের কারণে ফের কিছু নেটিজেনের কদর্য আক্রমণের মুখে পড়তে হলো নুসরাত জাহানকে। বহুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই সাংসদ অভিনেত্রী। আর এই চর্চার বিষয় এতদিনে কমবেশি সকলেরই জানা। নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, আর তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর এখন নেট দুনিয়ায় জলভাত। যা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে অভিনেত্রীকে। বৃহস্পতিবারও নতুন ইনস্টাগ্রাম পোস্টের কারণে ফের নেটিজেনের আক্রমণের মুখে পড়তে হল নুসরাতকে। পরনে গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট, আর উস্কোখুস্কো চুল, চোখে চশমা, এক্কেবারে ঘরোয়া বেশে তোলা দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নুসরাত। নেটিজেনদের উদ্দেশ্য করে ক্যাপশনে লেখেন, মানুষের উপর কিছুটা সার দিলাম, যাতে তারা বেড়ে ওঠে।

রাজধানীতে প্রকাশ্যে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এই ক্যাপশনের পাশে দুটো হাসির স্মাইলি জুড়ে দিয়েছেন তিনি। নুসরাতের এই পোস্টের পরই কিছু নেটিজেন তাকে ফের আক্রমণ করে কমেন্ট করতে থাকেন। একজন লেখেন, নিজের জীবনেও কিছুটা সার দিন। এমনকি মৃত্যুর প্রসঙ্গ টেনে এক নেটিজেন অশালীন আক্রমণ করে লেখেন, মৃত্যুর আগে জানিয়ে দাও তোমাকে দাহ করা হবে নাকি দাফন? তবে নুসরাতের বহু অনুরাগীই এ ধরনের আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক অনুরাগী প্রতিবাদ করে পাল্টা জবাবে লেখেন, সম্মান দিয়ে কথা বলতে শিখুন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360