আগে চেয়ে ভালো আছেন ফকির আলমগীর - Shera TV আগে চেয়ে ভালো আছেন ফকির আলমগীর - Shera TV

আগে চেয়ে ভালো আছেন ফকির আলমগীর

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের শারিরীক অবস্থা উন্নতি হয়েছে। শনিবার সন্ধ্যায় তার ছেলে মাশুক আলমগীর এ তথ্য জানিয়েছেন। মাশুক বলেন, ‘বাবার শারিরীক অবস্থা এখন ভালোর দিকে। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

করোনায়আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360