ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে যুবকের আত্মহত্যা - Shera TV ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে যুবকের আত্মহত্যা - Shera TV

ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে। মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি নিজের মায়ের সঙ্গে বাড়িতে একাই থাকতেন এবং একটি দোকানে দিনমজুরের কাজ করতেন।

এলাকাবাসী জানান, মিঠু দীর্ঘদিন ধরেই ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময়েই বন্ধুদের সঙ্গে তিনি বাজি ধরে এই গেম খেলতেন। গেমে হেরে গেলে তার মন খুব খারাপ থাকতো। এর জের ধরে তিনি রবিবার ভোরে গলায় ওড়না পেঁচিয়ে তার নিজের ঘরেই আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360