সাবরিনা সাবার 'সর্বনাশ' - Shera TV সাবরিনা সাবার 'সর্বনাশ' - Shera TV

সাবরিনা সাবার ‘সর্বনাশ’

বিনোদন ডেস্ক: সাবরিনা সাবার ‘সর্বনাশ’। শিরোনাম দেখে চোখ আঁতকে উঠতেই পারে। কিন্তু আশার বাণী হচ্ছে বাস্তবে কোনো সর্বনাশ ঘটেনি সাবরিনার। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘সর্বনাশ’। ফিদেল নাইমের সুরে, ওয়াহেদ শাহিনের সংগীত আয়োজনে মুক্তিপাওয়া গানটি লিখেছেন শেখ নজরুল। এইচ এম ভয়েস নামের একটি চ্যানেলে ১৮ জুলাই রিলিজ হয় গানটি। মৌলিক গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন সাবরিনা নিজেই।

উল্লেখ্য ১৯৯৬ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করে সাবরিনা সাবা। মায়ের ইচ্ছাতে তিনি গান শিখলেও পাশাপাশি শিখেছেন অভিনয়, নাচ উপস্থাপনা ও আবৃতি। বেসরকারি টেলিভিশন এনটিভির মার্ক অলরাউন্ডার প্রতিযোগীতায় চতুর্থ হয়ে তিনি প্রবেশ করেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তার প্রথম অ্যালবাম ‘অনলি সাবা’। বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে ‘পৃথিবী অনেক বড়’ গানটি বেশ সাড়া ফেলে।

সর্বনাশ দেখা যাবে এখান থেকে :

সেরা টিভি/আকিব
 

Developed BY: Shera Digital 360