২০২১ সালের একুশে পদকের মনোনয়ন আহ্বান - Shera TV ২০২১ সালের একুশে পদকের মনোনয়ন আহ্বান - Shera TV

২০২১ সালের একুশে পদকের মনোনয়ন আহ্বান

ডেস্ক রিপোর্ট:
২০২১ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সব জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত ব‌্যক্তিদের আগামী ১৫ অক্টোবরর মধ্যে মনোনয়ন বা প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১৮ জুলাই) সংস্কৃতিবিষয়েক মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্যান‌্য ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়া হয়ে থাকে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট দুটি হলো—www.moca.gov.bd ও www.moi.gov.bd।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360