গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ১৮ হাজার ৩শ’ ২৫ জনের।

এছাড়া দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৫শ’ ৭৯ জন। এ নিয়ে মোট ১১ লাখ ২৮ হাজার ৮শ’ ৮৯ জনের করোনা শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ৯৮২টি। আর দেশের মোট ৬৩৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৫১০টি। এর মধ্যে ১১,৫৭৯ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৩১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৩৮ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৯ হাজার ৯৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.২৭ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে টানা কয়েকদিনের মতো সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৫১ জন। এছাড়া, খুলনা বিভাগে ৫০, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ১২, রংপুরে ১২, ময়মনসিংহে ৮, সিলেটে ১১ ও বরিশালে ৭ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০০ জনের মধ্যে ১১১ জন পুরুষ ও ৮৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬২ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে আবারো দেশে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। ঈদুল আজহা উপলক্ষ্যে বর্তমানে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360