ঈদের দিন সড়কে ঝড়ল চার প্রাণ, আহত ৫০ - Shera TV ঈদের দিন সড়কে ঝড়ল চার প্রাণ, আহত ৫০ - Shera TV

ঈদের দিন সড়কে ঝড়ল চার প্রাণ, আহত ৫০

স্টাফ রিপোর্টার:

রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জনের ও হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে অন্তত ৫০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেশিরভাগ যাত্রীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360