লবন সংকটে চামড়া পচে যাওয়ার শঙ্কা - Shera TV লবন সংকটে চামড়া পচে যাওয়ার শঙ্কা - Shera TV

লবন সংকটে চামড়া পচে যাওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক:
কাঁচা চামড়া সংরক্ষণে লবণ সংকট দেখা দিয়েছে রাজধানীর পোস্তার আড়তগুলোতে। আর লবণেএর অভাবে বাড়ছে চামড়া পচে যাওয়ার ঝুঁকি।

বৃহস্পতিবার পোস্তার আড়ত ঘুরে দেখা গেছে, একদিন আগে কেনা চামড়ায় এখনো লবণ দিতে পারেননি ব্যবসায়ীরা। ২৪ ঘন্টারও বেশি সময় পার হয়ে যাওয়ায় চামড়া থেকে পশুর লোম খসে যাওয়া শুরু হয়েছে।

আড়তদাররা জানিয়েছেন, এ বছর তুলনামূলক কম পশু কোরবানির ধারণা করেছিলেন তারা। ফলে লবণের মজুদও কম রাখা হয়েছে আড়তে। প্রস্তুতির চেয়ে চামড়ার যোগান বেশি হওয়ায় দেখা দিয়েছে লবণ সংকট। আর বাড়তি চাহিদা তৈরি হওয়ায় একদিনের ব্যবধানে প্রতি বস্তা লবণের দাম ৩শ’ থেকে ৪শ’ টাকা বাড়িয়ে দিয়েছে লবণ ব্যবসায়ীরা। এরওপর বাড়তি দামেও পাওয়া যাচ্ছেনা লবণ।

আড়তদারদের অভিযোগ, কোরবানির আগে সরকারের সঙ্গে প্রস্তুতি বৈঠকে লবণের পর্যাপ্ত সরবরাহ ও দাম না বাড়ার আশ্বাস দেয়া হলেও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। লবণ সংকটে বিপুল পরিমান চামড়া পঁচে যাওয়ার আশঙ্কা করছেন পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360