হুমকির মুখে ইমরান খানের ক্ষমতা;সেনবাহিনী কি পারবে টিকিয়ে রাখতে - Shera TV হুমকির মুখে ইমরান খানের ক্ষমতা;সেনবাহিনী কি পারবে টিকিয়ে রাখতে - Shera TV

হুমকির মুখে ইমরান খানের ক্ষমতা;সেনবাহিনী কি পারবে টিকিয়ে রাখতে

আন্তর্জাতিক ডেস্ক ঃ পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতনের দাবিতে রাজপথে নেমেছে লাখ লাখ জনতা । জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান ‘আজাদ মার্চ’ নামে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এমনকি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।যার ফলে হুমকির মুখে পড়েছে ইমরান খানের টিকে থাকা।

ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে দুর্বার এ আন্দোলন বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছে।এই গণআন্দোলন কার্যত অচল করে দিয়েছে দেশটির সরকার ব্যবস্থা। এদিকে, এই আন্দোলনের মাধ্যমে তিনভাবে উপকৃত হয়েছেন মাওলানা ফজলুর রহমান।

১) তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভঙ্গুরতা দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
(২) নড়বড়ে বিরোধী দলের জায়গা থেকে তিনি নিজেকে বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী নেতার জায়গায় আসীন করতে পেরেছেন।
(৩) সেনাবাহিনী কর্তৃক তাকে সাধারণ রাজনীতিবিদ হিসেবে গণ্য করার যে প্রয়াস সেটার প্রতি যথোপযুক্ত জবাব দিতে পেরেছেন বলে মনে হচ্ছে।

যদিও এই আন্দোলনের কারণে এখনই ক্ষমতাচ্যুত হওযার পরিস্থিতে পড়েননি ইমরান খান। তবে তার সরকারে টিকে থাকার বিষয়টি এখন প্রায় পুরোটাই নির্ভর করছে দেশটির সেনাবাহিনীর ওপর।

Developed BY: Shera Digital 360