না ফেরার দেশে গণসংগীতশিল্পী ফকির আলমগীর - Shera TV না ফেরার দেশে গণসংগীতশিল্পী ফকির আলমগীর - Shera TV

না ফেরার দেশে গণসংগীতশিল্পী ফকির আলমগীর

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

মহামারি করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।

মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার বাবার হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্য ডা. আমিনা সুলতানা ফকির আলমগীরের মৃত্যুর কথা ঘোষণা করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360