আওয়ামী লীগের পদ হারালেন বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর - Shera TV আওয়ামী লীগের পদ হারালেন বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর - Shera TV

আওয়ামী লীগের পদ হারালেন বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার:

চাকরিজীবী লীগ নামে কমিটি করার ঘোষণায় আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যপদ হারালেন হেলেনা জাহাঙ্গীর। এছাড়া কুমিল্লা জেলা আওয়ামী লীগ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নামের সঙ্গে ‘লীগ’ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি। এই উপকমিটিতেই সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর।

এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন জানান, তাকে অব্যাহতির চিঠি গত ১৮ই জুন ডাক যোগে তার কাছে পাঠানো হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360