লকডাউন অমান্য করায় আটক ৫৮৭ - Shera TV লকডাউন অমান্য করায় আটক ৫৮৭ - Shera TV

লকডাউন অমান্য করায় আটক ৫৮৭

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিনে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া কিংবা নির্দেশনা অমান্যের দায়ে ৫৮৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৫ জুলাই) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360